এভিয়েশন নিউজ রিপোর্ট :
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে গ্রিসের এথেন্সে গেলেন ১২ করোনায় আক্রান্ত যাত্রী।
জানা যায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাতারের দোহা থেকে গ্রিসের এথেন্সে পৌঁছানোর পর যাত্রীদের করোনা পরীক্ষা করা হলে ৯১ জন যাত্রীর মধ্যে ১২ জন যাত্রীরই করোনা রিপোর্ট পজেটিভ আসে।
ঘটনাটি ১ জুনের। গ্রিস বিমান মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে যে, ১ জুন কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে ৯১ জন যাত্রী গ্রিসের এথেন্স বিমানবন্দরে নামেন।
সব যাত্রীদের করোনা পরীক্ষা করা হলে ৯১ জন যাত্রীর মধ্য থেকে ১২ জন যাত্রীরই করোনা পজেটিভ আসে।
পরবর্তীতে এই ১২ জন করোনা রোগীকে একটি হোটেলে কোয়ারেন্টাইন এর জন্য পাঠানো হয়।
এই ঘটনায় কাতারের সাথে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা এনেছে গ্রিস।
আরও খবর
