চীনের করোনা বিশেষজ্ঞ দল বাংলাদেশে থাকবে দুই সপ্তাহ

বাংলাদেশের করোনা মোকাবিলায় আসা চীনের ১০ সদস্যের করোনা বিশেষজ্ঞের দল আগামী দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন।

বিশেষ প্রতিনিধি দল ৮ জুন ঢাকায় আসে। দু্ই সপ্তাহে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক ও বেসামরিক করোনা হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার ও ল্যাবরেটরি পরিদর্শন করবেন।

করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আজ সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীন থেকে ১০ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল এসেছে। এই দলটি ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবে।

তারা ব্যবস্থাপনা বিষয়সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় উপদেষ্টা কমিটি, জাতীয় কারিগরি কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। এছাড়া তারা অনলাইনের মাধ্যমে সারাদেশের হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত হবেন।’

তাদের টিমে রয়েছেন ডেপুটি ডিজি, চিফ ফিজিশিয়ান, ইনফেকশন কন্ট্রোলের চিকিৎসক, ল্যাবরেটরির চিকিৎসক, সেবিকা, ইনটেনসিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞসহ ১০ জন। তারা বাংলাদেশ ভ্রমণ করবেন। আশা করি, এতে বাংলাদেশ উপকৃত হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.