পশ্চিমবঙ্গের লকডাউনের সময়সীমা আবারো বাড়লো

করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে বাড়ানো হলো লকডাউন এর সীমা। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার (৮ জুন) সন্ধ্যায় তাঁর কর্মস্থল নবান্নে সাংবাদিকদের সামনে নিয়মিত ব্রিফিংয়ে সময় এই ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, যেরকম চলছিল ঠিক সেরকম টি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এর আগে ১৪ জুন পর্যন্ত লকডাউন এর ঘোষণা করেছিলেন মমতা।

যদিও ভারতে এই মুহূর্তে লকডাউন পর্বের পর আনলক ১ শিরোনামের লকডাউন চলছে। লোকাল ট্রেন এবং মেট্রোরেল ছাড়া দেশটিতে মোটামুটি সব ধরনের গণপরিবহন চলছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সব দপ্তর ৮ জুন সোমবার থেকে  খুলে গেছে, এমনকি খুলে দেয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি দপ্তরে ৭০% কর্মী নিয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চালানো হবে কার্যক্রম।

দেশটিতে ৩০ জানুয়ারি প্রথম কোভিড শনাক্ত হয়। এর প্রায় আড়াই মাস পর ২৫ মার্চ থেকে দেশটিতে শুরু হয় লকডাউন। চার দফায় ৬৮ দিনের লকডাউন শেষ করে এখন চলছে এক শিরোনামের কর্মসূচি।

যে মুহূর্তে ভারত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সেই মুহূর্তে বিশ্বের করোনা আক্রান্ত নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে। প্রায় আড়াই লাখ মানুষের শরীরে মিলেছে এই ভাইরাস। মারা গেছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৭০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.