পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন।

সোমবার (৮ জুন) সাবেক এই প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়া ইমরান সরকারের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ করোনা পজিটিভ হয়েছেন। পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ খাকান আব্বাসি করোনা পজিটিভ। তিনি জানান তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগে শীর্ষ আদালত কর্তৃক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হলে ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত আব্বাসি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

সূত্র- আনাদলু এজেন্সি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.