বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় নিহত ৬৯

মঙ্গলবার বিকেলে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো প্রদেশে গুবিও এলাকার ফাদুমা কলোরাম গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স জানায়, বোকো হারামের বন্দুকধারীরা এসেছিল বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেলে করে। এসময় তাদের হাতে ছিল একে-৪৭ রাইফেল। অই অস্ত্রের সাহায্যে তারা গ্রামবাসীদের ওপর গুলি করতে শুরু করে। এতে কমপক্ষে ৬৯ জন প্রাণ হারায়।

তারা কেবল হত্যাকাণ্ড চালিয়েই থামেনি। ওই গ্রাম থেকে ১২০০ গবাদি পশু ও উট চুরি করে। একজন স্থানীয় বাসিন্দা এবং সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজেটিএফ) সদস্য এবং একজন সেনা সদস্য এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানায়, নিরাপত্তা কর্তৃপক্ষে কাছে বোকো হারামের গতিবিধির খবর পাচার করার সন্দেহে বন্দুকধারীরা ওই গ্রামবাসীর ওপর এই ভয়াবহ হামলা চালিয়েছে। সিজেটিএফের যোদ্ধা কচল্লাহ বামু বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি দুর্ভাগ্যজনক দিন।’ তারা এসে আমাদের লোকদের হত্যা করেছে।’

তবে নাইজেরিয়ার কোনও সামরিক মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।

সুত্ন্থ কালের কণ্ঠ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.