বিশ্বজুরে করোনায় মৃত্যু ৪ লাখ ১৩ হাজার, আক্রান্ত ৭৩ লাখ ২৩ হাজার

বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুরে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭২৩ জনে। এসময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ ২৩ হাজার ৮৭২ জনে।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৮৩ জনে।

করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।বুধবার দেশটিতে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৮৪ জন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.