বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনরায় বিদেশ প্রেরণের উদ্যোগ নেয়া হবে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের জন্য মোট ৭০০ কোটি টাকার ঋণ সুবিধা প্রদান করা ছাড়াও আন্তর্জাতিক শ্রম বাজারের করোনা পরিবর্তি চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের পুনরায় বিদেশ প্রেরণের উদ্যোগ নেয়া হবে।
ভবিষ্যতে বিরূপ পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য কর্মী প্রেরণের ক্ষেত্রে দক্ষ কর্মী প্রেরণের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি আন্তঃমন্ত্রণালয় অনলাইন সভায় বলেন তিনি। সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি অংশগ্রহণ করেন।
তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণের সনদায়ন ও পূর্ববর্তী শিক্ষা স্বীকৃতি (RPL) বিষয়েও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। করোনাত্তোর শ্রম বাজারে কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে কর্মীর চাহিদা বৃদ্ধি পেতে পারে বিবেচনায় এই দুই সেক্টরে দক্ষ কর্মী তৈরির ব্যাপারে প্রশিক্ষণ প্রদানের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বিদেশ প্রত্যাগত কর্মীদের জন্য সমন্বিত ফরম্যাটে একটি ডাটাবেজ করার কথা উল্লেখ করেন।
পরিবর্তিত চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশ প্রেরণের উদ্যোগ নেয়া হবে। বিরূপ পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য ভবিষ্যতে কর্মী প্রেরণের ক্ষেত্রে দক্ষ কর্মী প্রেরণের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে।
সকলকে মানবপাচার ঠেকাতে একযোগে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে প্রবাসী কর্মীদের জন্য এক্সক্লুসিভ কোভিড টেস্টিং সেন্টার স্থাপনের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।
