আফ্রিকার দেশ লিবিয়ায় আরো ৩টি গণকবরের সন্ধান

আফ্রিকার দেশ লিবিয়ায় গত শুক্রবার (১২ জুন) রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলে আরো ৩টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। খবর আনাদোলু এজেন্সির।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এর আগে বৃহস্পতিবার তারহুনা ওই অঞ্চলেই ৮টি গণকবরের সন্ধান পেয়েছিল। শুক্রবার গণকবর থেকে নারী ও শিশুসহ ১৬০ জনের মরদেহ উদ্ধার করে লিবিয়ার সেনাবাহিনী বুরকান আল-ঘাদাব।

গণকবরগুলো ফরেনসিক তদন্তের জন্য ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার আইনমন্ত্রী।

হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল তারহুনা অঞ্চলটি। হাফতার বাহিনী জাতিসংঘ সমর্থিত সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত । সম্প্রতি তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই বিভিন্ন স্থানে মৃতদেহ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে। গত ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।

২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে বলে দাবি জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.