করোনায় বিশ্বের প্রথম কোনো প্রেসিডেন্টের মৃত্যু

আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা’র মৃত্যু কোভিড-১৯ এ কারণে হয়েছে বলে দেশটির চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেছেন, মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছেন প্রেসিডেন্ট পিয়েরে। -বিবিসি, ফিন্যানসিয়াল টাইমস, ফ্রান্স ২৪

চিকিৎসকদের খবর সত্যি হয়ে থাকলে পিয়েরে হবেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। বুরুন্ডি সরকার এর আগে এনকুরুনজিজারের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল। গত ৯ জুন হঠাৎ করে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজি’র স্ত্রী গতমাসের শেষদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.