করোনা মহামারীর আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৫৯ বাংলাদেশি নাগরিক ইতালিতে গেছেন।
বুধবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হন।
বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে করে ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশি ইতালি যান।