করোনাভাইরাস টেস্ট কমানোর নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি
প্রশাসনের কর্মকর্তাদের ভাইরাস শনাক্ত পরীক্ষা কমানোর নির্দেশ দিয়েছিলেন।
শনিবার রাতে ওকলাহোমার তুলসাতে করোনার প্রাদুর্ভাবের পর প্রথম নির্বাচনি র‌্যালিতে তিনি এ কথা বলেছেন।

করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে সংবাদমাধ্যমে তার নেতিবাচক সমালোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন,
‘আপনারা জানেন পরীক্ষা হচ্ছে দ্বিমুখী তলোয়ার।’

যুক্তরাষ্ট্রে ২ কোটি ৫০ লাখ মানুষের করোনা শনাক্ত পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন,
‘মন্দ অংশটি এখানেই…আপনি যখন সেই মাত্রায় পরীক্ষায় করাবেন আপনি আরো আক্রান্ত পাবেন।
তাই আমি আমার লোকদের বলেছিলাম দয়া করে পরীক্ষার সংখ্যা কমান।’

করোনাভাইরাসের নাম নিয়েও বর্ণবাদী শব্দও ব্যবহার করেছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ‘আমি এর নাম কুং ফ্লু দিতে পারি। আমি এর ১৯টি ভিন্ন নাম দিতে পারি।’

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার।
বিশেষজ্ঞদের মতে, করোনা শনাক্ত বেশি হলে বেশি আক্রান্তকে শনাক্ত করা যাবে এবং জীবন বাঁচানো সম্ভব হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.