প্রতিবছরই আফ্রিকার উপকূল থেকে সাহারা মরুভূমিতে ফেরত বাতাসে ধুলো বয়ে এনে বিপত্তি বাঁধায়। তবে এই বছর সে বিষয়টি আরো ভয়ানক হতে চলেছে।
সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, আমেরিকার ভূ-খণ্ডের দিকে দীর্ঘ দু হাজার মাইল লম্বা এক ধুলী ঝড় ধেয়ে আসছে।
আপাতত উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে সেই ধুলোর ঝড় অবস্থান করছে। কিন্তু এর লেজের অংশ এখনও স্পষ্ট নয়। ফলে যদি সত্যিই এটি সাগর পেরিয়ে এসে পড়ে, তাহলে এর আকার হতে পারে প্রায় পাঁচ হাজার মাইল।
একটি বেসরকারি আবহাওয়া সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, ‘এ এক অবিশ্বাস্য রকমের ধুলোর ঝড় আসছে। প্রায় একসপ্তাহ আগে উপগ্রহ চিত্রে প্রথম ধরা পড়ে যে, আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসতে শুরু করেছে। কিন্তু সেই সময়টা প্রায় একসপ্তাহ আগে। এখনো সেই ঝড়ের শেষ অংশ উপকূলেই রয়েছে। তার মানে এটি আকারে মারাত্মক বড়। এভাবে যদি এর গতিপথ থাকে, তাহলে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে তাণ্ডব চালাতে পারে।’ এই ধুলো জড়ে বিশেষত ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই মানুষেরা, যাদের নিঃশ্বাসের কষ্ট রয়েছে।
মরু অঞ্চলের উষ্ণ বায়ু দ্রুত গতিতে ভূপৃষ্টের ধুলো ও বালির কনা বহন করে নিয়ে চলে। ক্রমে সেই ধুলো ও বালির কনার পরিমাণ বাড়তে বাড়তে মারাত্মক ধুলো ঝড়ের সৃষ্টি হয়।
ভারতে রাজস্থানের মরু অংশে এই ধরণের ধুলোর ঝড়কে বলা হয় আঁধি। এর ফলে আকাশ ঢেকে যায় কালো মেঘের মতো ধুলোর চাদরে। যতদিন যাচ্ছে, আমেরিকায় এই ধুলোর ঝড়ের দাপট বাড়ছে। এরফলে একটু একটু করে মরুভূমিও বাড়িয়ে নিচ্ছে নিজের এলাকা।
সূত্র- নিউজ ১৮।