করোনাকে ‘কুং ফ্লু’ বললেন ট্রাম্প

সাড়ে চার লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস ছড়ানোর জন্য আবারও
চীনকে দোষারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই প্রাণঘাতী ভাইরাসের কারণে হওয়া রোগের নতুন নামকরণ করলেন ‘কুং ফ্লু’।

তিন মাসে প্রথম নির্বাচনী প্রচারণা চালাতে ওকলাহোমার তুলসায় গিয়েছিলেন ট্রাম্প।
সেখানেই তিনি কোভিড-১৯ নিয়ে কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বললেন, ইতিহাসে অন্য যে কোনও রোগের চেয়ে বেশি নাম রয়েছে কোভিড-১৯ রোগের।

ট্রাম্প বলেছেন, ‘আমি এর নাম দিতে পারি- কুং ফ্লু।
আমি আরও ১৯টি ভিন্ন সংস্করণের নাম দিতে পারি। অনেকে এটাকে একটা ভাইরাস বলে। অনেকে বলে ফ্লু।
পার্থক্য কী। আমি মনে করি আমাদের কাছে এটির নামের ১৯ কিংবা ২০টি সংস্করণ আছে।’

করোনা চীনে উৎপত্তি হওয়ায় দেশটির মার্শাল আর্টের সংস্করণ কুং ফুর সঙ্গে মিল রেখে ট্রাম্প এই নতুন নাম দিলেন।
একই বক্তব্যে কোভিড-১৯ কে ‘চীনা ভাইরাস’ বলেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.