ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ!
ছোট এই বাক্যে হাজার উন্মাদনা, আবেগ, অনুভূতি এমনকি ক্রিকেটীয় ব্যবসা জড়িয়ে আছে প্রবলভাবে।
একসময়ের নিয়মিত এই ক্রিকেট যুদ্ধ এখন অনেকটা ঈদের চাঁদের মতো হয়ে গেছে।
কালেভদ্রে বিশ্ব টুর্নামেন্টের আসরে বা এশিয়ান কাপে দেখা যায়।
২০১২ সালের পরে দুই দেশের মধ্যে নেই কোনো সিরিজ।
বিষয়টা এমন নয় যে,
আর্থিকভাবে ক্ষতি শিকার হচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
বরং রাজনীতিক বৈরী সম্পর্কের দরুণ এমনটা হয়ে আসছে গত প্রায় এক দশকের কাছাকাছি সময় ধরে।
তবে ক্রিকেটের স্বার্থে আবার ফিরে আসা উচিত ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ।
এমনটাই মনে করছেন, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।
যিনি কিনা আবার সম্পর্কে ভারতীয়দের জামাই (সানিয়া মির্জাকে বিয়ে করার সুবাদে)।
সম্প্রতি পাকিস্তানের পাকপ্যাসন ডট নেট নামের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মালিক
ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্বের ব্যাখ্যা দিয়ে বলেন,
‘আমি মনে করি ক্রিকেটের যেমন অ্যাশেজকে দরকার তেমনি এই লড়াইটাও (ভারত–পাকিস্তান সিরিজ)
খুব করে প্রয়োজন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কি অ্যাশেজ সিরিজ
ছাড়া টেস্ট ক্রিকেটের কল্পনা করতে পারে?
দুটি সিরিজই তো একইরকম আবেগ ও তীব্রতা নিয়ে খেলা হয়।
আর দুটোরই কী সমৃদ্ধ ইতিহাস। আমরা যে এখন খেলছি না সেটি খুবই দুঃখজনক।’