দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে শুরু হচ্ছে মানবদেহে করোনার টিকা পরীক্ষা

করোনাভাইরাসে ভয়াবহ সঙ্ক্রমনে লন্ড ভণ্ড সারাবিশ্ব, সারাবিশ্বের বিজ্ঞানিরা দিনরাত এক করে চেষ্টা করছেন করোনার টিকা উদ্ভাবনের জন্য।

এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি টিকা মানবদেহে পরীক্ষা শুরু হতে যাচ্ছে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় দুই হাজার মানুষের শরীরে টিকা পরীক্ষা করে দেখা হবে।

দক্ষিণ আফ্রিকা বেছে নেওয়ার পেছনের কারণ হলো- সেখানে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে যাচ্ছে। টিকার কার্যকারিতা বোঝার জন্য দক্ষিণ আফ্রিকা উপযুক্ত স্থান হবে বলে মনে করছেন গবেষকরা।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল মিলে পাঁচ হাজার মানুষের শরীরে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি টিকা পরীক্ষা করে দেখা হবে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯২ লাখ ১০ হাজার পাঁচশ ৩৩ জন এবং মারা গেছে চার লাখ ৭৪ হাজার আটশ ১৮ জন।

সূত্র : বিবিসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.