কাতার এয়ারওয়েজের কার্গো ফ্লাইটে চড়ে ঢাকায় বিদেশিনী!

গতকাল মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ কার্গো ফ্লাইটে পণ্যসামগ্রী সঙ্গে এলেন এক বিদেশিনী।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে কাজ করার জন্য ডেনমার্কের ওই নাগরিকের বাংলাদেশে আসার কথা ছিল।

তিনি একজন মেডিক্যাল বিশেষজ্ঞ। বাংলাদেশে আসার পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছিলেন। তিনিসহ চারজন বাংলাদেশে আসবেন—এমন কূটনৈতিক বার্তাও পাঠানো হয়েছিল। কিন্তু কেবল সেই কার্গো ফ্লাইটে আসার অনুমতি ছিল না।

জানা গেছে, কার্গো ফ্লাইটে করে কিভাবে ওই ব্যক্তি বাংলাদেশে আসলেন এবং কাতার এয়ারওয়েজই বা কেন তাঁকে নিয়ে এলো তা নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, কার্গো ফ্লাইটে করে এভাবে যাত্রী পরিবহনের সুযোগ নেই।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই বিদেশিনীকে ইমিগ্রেশন পার করে বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করতে চেষ্টার কমতি ছিল না। কিন্তু তাঁকে ভোররাতেই ফিরতি ফ্লাইটে বহিষ্কার করার কথাই বিবেচনা করা হচ্ছিল। কারণ এভাবে আসার কোনো নিয়ম নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.