এমপি পাপুলকে ২১দিন কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে  কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সে দেশের আদালাত। কারাগারি তাকে ২১ দিন রাখতে নিদেশ দেয়া হয়েছে।

কুয়েতের প্রভাবশালী গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে জানা যায়, পাবলিক প্রসিকিউটর বাকী আসামির কারাদণ্ড অব্যাহত রাখার এবং একটি সংস্থার মালিককে ২ হাজার দিনার অর্থ দণ্ডে জামিনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তার কোম্পানির বাংলাদেশি টাকায় প্রায় ১৪০ কোটি টাকা জব্দ করা হচ্ছে। এই টাকা দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার অনুরোধ করেছে পাবলিক প্রসিকিউটর।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে পাবলিক প্রসিকিউটর কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই অর্থ জমা রাখতে আবেদন করেছে। যাতে পাপুল বা তার নমিনি যাদে ওই টাকা তুলতে না পারেন কিংবা অন্য কোথাও পাচার করতে না পারেন। এ ছাড়া সরকারের কৌঁসুলিরা মনে করছেন, পরবর্তী সময় এটি মামলার প্রমাণ হিসেবে তাদের জন্য জরুরি।

এদিকে কুয়েত সরকারের তিন কর্মকর্তা পাপুল মামলায় সরকারি কৌঁসুলির কাছে বক্তব্য দিয়েছে। এদের মধ্যে দুজন ম্যানপাওয়ার কর্তৃপক্ষের কর্মকর্তা এবং একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।

এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে, পাপুল প্রতি বছর ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ৬০ কোটি টাকা লাভ করতেন।

গত ৬ জুন মানবপাচার, ভিসা বাণিজ্য ও অর্থপাচার সংক্রান্ত অপরাধে পাপুলকে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে হাজির করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এদিকে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আরও অনুসন্ধানের স্বার্থে সংসদ সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক শহিদুল ইসলাম পাপুলকে সপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.