বিশেষ বিমানে পর্তুগালে ফিরলেন ২৩০ বাংলাদেশি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ জুন বাংলাদেশ সময় রাত ২.২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে লিসবনের উদ্দেশ্যে বিমানের বিশেষ ফ্লাইটটি ছেড়ে যায়।

লিসবন এয়ারপোর্টে ফ্লাইট নামার অনুমোদন না পাওয়ায় ২৪ জুন স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সঠিক সময় তা ছেড়ে যেতে পারেনি।

দূতাবাসের উদ্যোগে এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের সহযোগিতায়, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৪১২৯ নম্বরের বিশেষ বিমানটি করনায় আটকে পড়া ২৩০ জন প্রবাসী বাংলাদেশি যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল ৯টায় লিসবন হামবের্তো ডেলগাডা এয়ারপোর্টে এসে পৌঁছায়।

প্রবাসী বাংলাদেশি যাত্রীদেরকে স্বাগত জানানোর জন্য পর্তুগালে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও তার সহধর্মিণী, তৃতীয় সচিব ও দুতালায় প্রধান আবদুল্লাহ আল রাজি, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রবাসের বিভিন্ন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব লিসবন এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রবাসীরা সকল প্রতিকূলতার অবসান ঘটিয়ে পর্তুগালে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অন্যদিকে উপস্থিত সকল প্রবাসী ব্যক্তিবর্গ ঢাকা-লিসবন রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার বিষয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তথা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.