তিন দশক পর ম্যানচেস্টারকে হারিয়ে লিভারপুলের শিরোপা জয়

তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জয় করলো লিভারপুল।

বৃহস্পতিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে পরাজিত করে লিভারপুল। খবর বিবিসির।

বুধবার রাতে নিজেদের মাঠ ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়ে তিন দশক পর লিগ শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে ৪-০ গোলে জেতা লিভারপুল ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল।

শিরোপা জয়ের জন্য তাদের আর মাত্র একটি ম্যাচেই জয়ের প্রয়েজন ছিল।

১৯৮৯-৯০ মৌসুমের পর এবার শিরোপা ঘরে তুলতে পরলো লিভারপুল। এটি লিভারপুলের ১৯তম শিরোপা জয়।

করোনা পরিস্থিতিতে ভক্তদের মাঠে আসতে বারণ করেছিলেন মেয়র। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জয়ের উল্লাসে ভক্তদের আর ঘরে আটকে রাখা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.