‘চীনা হুমকি সামলাতে এশিয়ায় সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র’

ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য চীন বিপজ্জনক হয়ে উঠাই ইউরোপ থেকে সেনা সরানোর অন্যতম কারণ বললেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও।
ব্রাসেল ফোরাম ভার্চুয়াল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন তিনি।

জার্মানির একটি ঘাঁটি থেকে সেনা কমানোর কারণ জানতে চাইলে মার্কিন সেক্রেটারি অব স্টেট বলেছেন,
সেখানে মার্কিন সেনা থাকছে না মানে অন্য কোথাও সরানো হচ্ছে।

পরের বক্তব্যে পম্পেও মার্কিন সেনাদের গন্তব্য পরিষ্কার করলেন।
চীনা কমিউনিস্ট পার্টির পদক্ষেপ ‘ভারতের জন্য হুমকি’ এবং ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ চীন সাগরের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী ঠিকঠাক জায়গায় মোতায়েন করা হচ্ছে জানান এই কর্মকর্তা।

এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই নেওয়া হচ্ছে ইঙ্গিত দিলেন পম্পেও।
চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আগ্রাসী মনোভাবে ভারত ও মালয়েশিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ বিপদের মুখে
বলেই ইউরোপে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা কমিয়ে এশিয়ায় তা বাড়ানো হচ্ছে।

গত ১৫ জুন পূর্ব লাদাখের সীমান্তে চীনা ও ভারতীয় সেনার সংঘাতে ভারতের ২০ সেনা নিহত হন।
ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পম্পেও ভারত সীমান্তে উত্তেজনার বাড়ানোর জন্য চীনকে দায়ী করেন এবং দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণের জন্য
চীনা সেনাবাহিনীর সমালোচনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.