বোয়িংয়ের বিতর্কিত ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ পরীক্ষামূলক উড্ডয়নে যাচ্ছে

প্রযুক্তিগত জটিলতা মেরামতের পর ‘সার্টিফিকেশন টেস্ট’ করতে এধরনের উড্ডয়নের আয়োজন করেছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
উড়োজাহাজের ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যারে ত্রুটির কারণে এধরনের দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনায় ৩৭৬ জন যাত্রী মারা যাওয়ার পর বিশ্বের
বিভিন্ন এয়ারলাইন্স তা উড্ডয়ন বন্ধ রাখে।

পরীক্ষামূলক উড্ডয়ন তদারকি করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রেশন।
তিনদিন এধরনের পরীক্ষমূলক উড্ডয়ন শেষে তা পর্যালোচনা করা হবে। এধরনের শতশত বিমান উড্ডয়নের অপেক্ষায় রয়েছে।

গত বছর মার্চে ইন্দোনেশিয়া ও ইথোপিয়ায় এয়ারলাইন্সের দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় পতিত হয়।
দুটি ক্ষেত্রেই বিমান উড্ডয়নের পরপরই মুখথুবড়ে পড়ার ঘটনা ঘটে।

এছাড়া সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের কেবিনের হার্ডওয়্যারে কিছু পরিবর্তন আনা হয়েছে। উন্নত করা হয়েছে ফ্লাইট ম্যানুয়ালও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.