মার্কিন দর্শনার্থীরা কানাডা সীমান্তে বিধিনিষেধ মানছেন না

প্রতি সপ্তাহে হাজার মার্কিন দর্শনার্থী করোনা পরিস্তিতিতে জারি করা বিধিনিষেধ অমান্য করে এখনও কানাডার সীমানা অতিক্রম করছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম ন্যাশনাল পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চলতি মাসের এক সপ্তাহের মধ্যে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ২ লাখ ১ হাজার ৮৬৬ জন সীমান্ত অতিক্রম করে কানাডায় প্রবেশ করেছেন। এ নিয়ে কানাডার বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন।

কানাডা-আমেরিকা সীমান্তের জন্য সে সময় একটি পাস দেয়া হয়েছিল। উভয় দেশের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে ২১ মার্চ থেকে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ করে দেয়া হয়। কানাডায় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা-বাণিজ্য চলছে। স্বাস্থ্য বিধিনিষেধ মেনেই অফিস-আদালতে কার্যক্রম চলছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের মারা গেছে ৮ হাজার ৫৬৬ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯১৮ জন।
দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ১৭৮ জন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ থেকে কানাডা বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

দেশটির সরকার করোনার বিস্তার রোধে এবং মহামারীতে কানাডার স্বাস্থ্য ব্যবস্থায় দর্শনার্থীরা বাড়তি চাপ সৃষ্টি করতে পাড়ে এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেয়।

কানাডা সীমান্তে আগামী ২১ জুলাই পর্যন্ত  বিধিনিষেধ থাকলেও তা বাড়ানো হতে পারে। এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছিলেন, কানাডিয়ানদের সঙ্গে নন-কানাডিয়ানদের পারিবারিক পুনর্মিলন আরও সহজ হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.