জনপ্রিয় এক সঙ্গীত শিল্পিকে হত্যার জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইথিওপিয়া।
বৃহস্পতিবার(২ জুলাই) সকালে রাজধানী আদ্দিস আবাবায় বোমা হামলায় আরও আট জন নিহত হয়েছে।
এর আগের দুদিনের সহিংসতায় নিহত হয়েছিল আরও ৮০ জন।
সোমবার রাজধানীতে খুন হন হাকালু হানদেসা।
এ ঘটনার জেরে আম্বোতে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য উপজাতি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইথিওপিয়ার সবচেয়ে বড় জাতিগোষ্ঠী ওরোমোর লোকজন।
বুধবার আদ্দিস আবাবার আশেপাশে গুলির শব্দ পাওয়া গেছে। ওরোমো গোষ্ঠীর সশস্ত্র তরুণদের সড়কে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ঘুরতে দেখা গেছে। তারা অন্যান্য উপজাতি গোষ্ঠী ও পুলিশে সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুদিনের সহিংসতায় নিহত হয় ৮০ জন। এদের মধ্যে অন্তত পক্ষে এক জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আম্বোতে সেনা মোতায়েন করেছে।