রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

ধনু (23 Nov – 21 Dec)
জমিসংক্রান্ত বিষয়ে আলোচনার অগ্রগতি। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। পূর্বের কোনো কাজের সুফল এখন পাবেন। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

মকর (22 Dec – 20 Jan)
কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। কারো কথা রক্ষা করতে গিয়ে বিব্রত হবেন। পুরনো সমস্যার জট খুলবে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ। প্রার্থনায় শান্তি মিলবে।

কুম্ভ (22 Jan – 18 Feb)
অর্থপ্রাপ্তির সম্ভাবনা। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। স্বজন বিষয়ে উদ্বেগ। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। ঋণ নিতে হতে পারে। লক্ষ্যে স্থির থাকলে সুফল পাবেন।

মীন (19 Feb – 20 Mar)
জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। নিজের ওপর আস্থা রাখুন।

মেষ (21Mar – 20 Apr)
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। কাজের চাপ থাকবে। অনিচ্ছা সত্ত্বেও অনুরোধ রক্ষা করতে হবে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ন থাকতে পারেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

বৃষ (21 Apr – 20 May)
কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি। বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। আশা পূরণের সুযোগ আসবে। আনন্দে থাকুন।

মিথুন (22 May – 21 Jun)
সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। বিতর্ক থেকে নিজেকে সংযত রাখুন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।

কর্কট (22 Jun – 22 Jul)
বিদেশ থেকে কোনো শুভ সংবাদ পাবেন। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। বন্ধুর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনায় অগ্রগতি। মানুষের সেবা করে আনন্দ পাবেন।

সিংহ (23 Jul – 23 Aug)
পেশাগত কাজে সাফল্য। ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। কাজকর্মে পরিশ্রম বাড়বে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। অন্যের দায়িত্ব নেবেন না। সুস্থ থাকবেন।

কন্যা (24 Aug – 23 Sep)
উন্নতির যোগ আছে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। শৃঙ্খলাবিরোধী কোনো কিছুতে জড়াবেন না।

তুলা (24 Sep – 23 Oct)
কর্মপ্রার্থীদের আকস্মিক কিছু পরিবর্তন ঘটবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে পারেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
সামাজিক যোগাযোগ বাড়বে। কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক চাপ কমবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.