আমিরাত ও মালদ্বীপ থেকে ২ ফ্লাইটে ফিরলেন ৩০০ যাত্রী

করোনার কারণে আটকে পড়া বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মালদ্বীপের রাজধানী মালে থেকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের দু’টি বিশেষ ফ্লাইট।

আজ ২৩ জুলাই দুবাই থেকে ১৪০ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৬ মিনিটে এবং মালে থেকে ১৬০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করেছে।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় দুবাই ও মালে থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স মালে ও দুবাই ছাড়াও করোনা সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবী ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.