ট্রাম্প কেন ফাউসির মতো সমর্থন-সম্মান পাচ্ছেন না?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডা. ফাউসির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। কিন্তু একটা বিষয় নিয়ে ট্রাম্পের বিস্ময় কাটছে না—কেন ফাউসি এত জনপ্রিয় আর তার জনপ্রিয়তা কেন কমে যাচ্ছে।

একদিন আগেই ট্রাম্প এক টুইটে লেখেন যে ফাউসি জনগণকে ভুলপথে চালিত করছেন। সম্ভবত এ মন্তব্যের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া টের পেয়ে ট্রাম্প সুর বদলেছেন।

ট্রাম্প বলেন, ‘তিনি আমাদের প্রশাসনে কাজ করেন। তিনি আমাদের সঙ্গে কাজ করেন। আমরা চাইলে অন্য কাউকেও কাজে লাগাতে পারতাম। ডা. ফাউসিই হতে হবে এমন কোনো বিষয় নেই। তিনি আমাদের প্রশাসনের সঙ্গে কাজ করছেন। তিনি এবং অন্যরা…ডা. ডেবোরাহ ব্রিক্স যেভাবে বলেছেন আমার সেভাবেই কাজ করেছি।’

ট্রাম্পর অফসোস তিনি ডা. ফাউসির কথামতো কাজ করলেও তার জনপ্রিয়তা কেন বাড়ছে না। ‘তিনি অনেক মানুষের সমর্থন পাচ্ছেন। তাহলে আমি কেন সেই সমর্থন ও সম্মান পাব না?’

সিএনএন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.