অভিশপ্ত জুলাই শেষ, অগাস্ট কি কোনও নতুন বার্তা আনতে পারবে?

জুলাই শেষ। করোনা তার ব্যাপ্তি ছড়ানোর পর এই জুলাই মাসটি অভিশপ্ত হয়ে থাকলো ভারতের কাছে। এই জুলাই মাসেই ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি এগারো লক্ষ মানুষ। অনেকেই এর মধ্যে করোনা মুক্ত হয়েছেন। আবার এই জুলাই মাসেই মৃত্যু হয়েছে সর্বাধিক। সংখ্যাটি উনিশ হাজার একশো বাইশ। জুনের তুলনায় জুলাইতে আক্রান্তের হার ২.৮ শতাংশ বেশি। মৃত্যু বেশি ১.৬ শতাংশ।

শুক্রবার জুলাই এর শেষ দিনেই সংক্রমিত হয়েছেন সাতান্ন হাজার একশো একান্ন জন। এই অবস্থায় মানুষের মনে প্রশ্ন, অগাস্ট কি নতুন কোনও বার্তা আনবে?

স্বাস্থ্য কর্তারা বলছেন, টেস্ট এর সংখ্যা বাড়ছে, আন্টিজেন টেস্টও শুরু হয়েছে তাই করোনার প্রকোপ ভারতে অগাস্ট এ কম হওয়া উচিত। তবে, সেটা সম্ভব হবে নাগরিকদের সচেতনতার পথ ধরে। সামাজিক দূরত্ব, মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবহার আরও বাড়ানোর কথা তাঁরা বলেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.