ভুমিকম্পে কাপলো যুক্তরাস্ট্র

ভুমিকম্পে কাপলো যুক্তরাস্ট্র। দেশটিতে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে। দেশটির উত্তর ক্যারোলিনাতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৮ টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এটি আটলান্টা, ওহিও ও ওয়াশিংটন থেকেও অনুভব করা গেছে।

এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়েছে, এটি উত্তর ক্যারোলিনার ১০০ বছরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্প। এর আগে ১৯১৬ সালেও সেখানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববারের ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও বসতবাড়ির সামান্য ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এছাড়া, বেশ কিছু স্থানে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়।।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.