বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়ে ৭ লাখ ২৯ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ২৯ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৬১২ জনে।
এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ২৯ হাজার ৭৬৮ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৬৪৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে।
সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৪৪ হাজার ৭৬৯ জন।
মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯৩৮ জনের।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল।
আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৪৯ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫২ হাজার ২৯৮ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৬৫৯ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.