জন্মভূমিতে ভেন্টিলেটর দিলেন লিওনেল মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার মেসির জন্মস্থান রোজারিওতে। সেখান থেকেই ফুটবলের সঙ্গে সখ্যতার শুরু লিওনেল মেসির।
যদিও বেড়ে ওঠা এবং তারকা হওয়ার পথে সবচেয়ে বড় অবদান রেখেছিল স্পেন এবং কাতালান ক্লাব বার্সেলোনা।
তবে জন্মভূমির প্রতি আকর্ষণ কখনোই কমতি ছিল না মেসির।

করোনাভাইরাসের এই প্রতিকূল সময়ে জন্মস্থান রোজারিওর মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
লিও মেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালগুলোর জন্য দান করেছেন ৫০টি ভেন্টিলেটর।

ইতিমধ্যে ৩২টি ভেন্টিলেটর রোজারিওতে পৌঁছে গেছে। শুক্রবার রোজারিওর বিমানবন্দরে পৌঁছালেও এখনো ছাড়পত্র পায়নি বলে জানিয়েছে মেসির এক ঘনিষ্ঠজন।
সেখান থেকে ছাড়পত্র পেলেই বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে ভেন্টিলেটরগুলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.