আবারও ফেঁসে গেলেন রোনালদিনহো

যে অপরাধের জালে ফাঁসলেন ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী ফুটবল তারকা, সেই ফাঁস থেকে বেরই হতে পারছেন না তিনি।
সম্প্রতি সংবাদ প্রকাশ হয়েছিল, কঠিন কিছু শর্ত মেনে প্যারাগুয়ের বন্দিদশা থেকে মুক্তি পেতে যাচ্ছেন তিনি।

কিন্তু হঠাৎই নতুন জালে ফেঁসে গেলেন তিনি এবং নিজের কৃতকর্মের ফলেই।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে যে লাক্সারি হোটেলে গৃহবন্দী করে রাখা হয়েছিল রোনালদিনহোকে, সেখানে তিনি আইনভঙ করে মডেলদের নিয়ে নাকি একটি পার্টির আয়োজন করেন।

এখন নিয়ম ভঙ্গ করে এই পার্টি আয়োজন করার অপরাধে অভিযুক্ত করা হচ্ছে সাবেক বার্সা তারকাকে।
প্যারাগুয়ের এইচওওয়াই নিউজপেপারের রিপোর্ট অনুসারে, রোনালদিনহো বেশ কয়েকজন মডেল নিয়ে তার সুইটে একটি পার্টির আয়োজন করেন।
সেই মডেলদের দেখা গেছে খুব ভোরে হোটেলে আসতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.