বাংলাদেশিদের জন্য সহসাই ভারতের ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।
বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীভা গাঙ্গুলি দাস এ কথা জানান।
ভারতে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু হচ্ছে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘খুব ইর্মাজেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার।
চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়।’
সাধারণ ভিসা কবে নাগাদ চালু হবে- এ বিষয়ে রীভা গাঙ্গুলি দাস বলেন, ‘সেটা চেষ্টা করছি আমরা।
কারণ ফ্লাইটটা ঠিক নরমালি না চললে….আর এখনও তো কোভিড উঁচু-নিচু হতে থাকে। বাট উই আর ওয়ার্কিং অন ইট (আমরা এটা নিয়ে কাজ করছি)।’
