‘বাইডেন জিতলে মার্কিনিদের চীনা ভাষা শিখতে হবে’

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন জিতলে মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে। মঙ্গলবার এক রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প এ কথা বললেও এবার চীনের তেমন সমালোচনা করেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি হারেন তাহলে চীন যুক্তরাষ্ট্রকে নিজের মনে করবে। মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে।
ট্রাম্প এবার উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং হংকং ইস্যুতে চীনের সমালোচনা করেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স স্পোর্ট রেডিওকে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল।
তিনি চীনের সঙ্গে প্রথম ধাপের বাণিজ্য চুক্তির উল্লেখ করে বলেন, তাকে আমি পছন্দ করি, কিন্তু এখন আর আমি তেমনটা মনে করি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.