মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছে ২ লাখ মানুষ

গত মার্চ থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা্য অন্তত দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির হিসেবে, এই সংখ্যা সরাসরি করোনায় মারা যাওয়া সংখ্যার তুলনায় প্রায় ৬০ হাজার বেশি।

মার্চে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্র ছিল নিউ ইয়র্ক। পরে মহামারি দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ে।
এর ফলে অসুস্থতায় মৃত্যুর ধরনে অস্বাভাবিক পরিবর্তন এসেছে।
এতে এটাই ইঙ্গিত মিলছে যে, সামগ্রিক প্রভাব করোনাসহ মহামারির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা সরকারিভাবে গণনায় যথেষ্ট পরিমাণে অবমূল্যায়ন করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মৃতের সংখ্যা গণনায় অনেক সময় লেগে যায়। এমনকি অনেক রাজ্য মৃতের সংখ্যা জানাতে সপ্তাহ-মাস পর্যন্ত দেরি করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.