আইপিএলে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনে খরচ ১০ লাখ!

এতে কোনো সন্দেহ নেই যে, ভারতের আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। গত বছর টিভিতে ৪২ কোটি ৪০ লাখবার দেখা হয়েছিল আইপিএল। অনলাইন স্ট্রিমিং চ্যানেলগুলোতে দেখা হয়েছে ৩০ কোটি বার। এই জনপ্রিয়তার সুযোগটা এবার খুব ভালো করেই নিচ্ছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস।
আইপিএলের ম্যাচ সম্প্রচারের সময় প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন দেখানোর জন্য তারা ১০ লাখ রুপি নেবে!

আগামী ১৯ সেপ্টেম্বর আমিরাতে বসতে যাচ্ছে এবারের আইপিএলের আসর। আইপিএল মানেই অর্থের ঝনঝনানি। করোনার কারণে এমনিতেই এবার মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ থাকছে না।
তাই টিভি এবং অনলাইন স্ট্রিমিং ছাড়া উপায় নেই। অনেকদিন ধরে ক্রিকেট বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে যে, এবার আইপিএলের দর্শক সংখ্যা সর্বকালের রেকর্ড ভাঙবে। মাঠের দর্শকরাও এবার থাকবেন টিভির সামনে। তাছাড়া অন্যান্য সময়ের কর্মব্যস্ত মানুষ এবার বেশি করে টিভিতে নজর দেবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.