মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখ ৭০ হাজারের বেশি প্রাণহানি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।
এর মধ্যেই দেশটিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে।

রয়টার্সের একটি পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
রোববার নতুন করে দেশটিতে আরও ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২।
এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন।

ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৪ লাখ ৭০ হাজার ৭৮০।
তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ২৩৭ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.