‘পাকিস্তান গেলে ভালোই লাগবে’

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউড কিছুদিন আগে বলেছিলেন, পাকিস্তান যেতে সমস্যা নেই তার।
এবার ইংল্যান্ড অধিনায়ক জো রুটের কণ্ঠেও একই সুর। এই ক্রিকেটার জানিয়েছেন, পাকিস্তান যেতে ভালোই লাগবে তার।

২০০৫ সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ইংল্যান্ড। ফলে পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত কোনো ম্যাচই খেলা হয়নি ইংলিশ অধিনায়ক রুটের।
নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে খেলেছে ইংল্যান্ড।

এদিকে করোনার মাঝেও ইংল্যান্ড সফরে এসেছে পাকিস্তান। খেলছে তিন টেস্ট ম্যাচের সিরিজ। সামনে টি-টোয়েন্টি সিরিজও অপেক্ষমাণ।
এমন অবস্থায় পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ইংল্যান্ডকে পাকিস্তানে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আইসিসির এফটিপি অনুযায়ী ২০২২ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের।
চলতি সিরিজে পাকিস্তান যেমন সাড়া দিয়েছেন এমনভাবে ইংল্যান্ডও পাকিস্তানে আসতে সাড়া দিক বলে আশা করেছেন ওয়াসিম আকরাম।
এদিকে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানও আহবান জানিয়েছেন ইংল্যান্ডকে পাকিস্তানে আসার।

এবার রুট জানিয়েছেন, পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই তার। যেতে পারলে ভালোই লাগবে। তবে সিদ্ধান্তটা তার হাতে নেই, সেটিও জানিয়ে দিয়েছেন রুট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.