মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানল বেড়েই চলছে। মঙ্গলবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) থেকে জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাদের। খবর ওয়াশিংটন পোস্টের।
দুই ডজন দাবানল ছড়িয়ে পড়েছে নর্দার্ন ও সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায়। দাবানলের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে সাক্রামেন্টোর দক্ষিন-পশ্চিমের ভ্যাকাভিল শহরে। এই শহরের ১ লাখ মানুষকে জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু দাবানলের লেলিহান শিখা লোকালয়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।
সোনোমা, লেক, নাপা ও সোলানো কাউন্টির ৪৬ হাজার একর এলাকা পুড়ে ভষ্মে পরিণত হয়েছে। সেখানে লোকালয়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে দাবানল।
অনেক স্থানে বাড়িঘরও পুড়ছে। সেখানকার মানুষজন ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে। উপরোল্লিখিত কাউন্টিগুলোতেও জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
২০১৭ সালের দাবানলে নাপা ও সোনোমা কাউন্টিতে ২২ জন মারা গিয়েছিল।
