সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

সাকিব আল হাসানের কন্যা আলাইনা দাঁড়িয়ে, দুই পাশে সূর্যমুখী ফুলের বাগান।
হাস্যোজ্জল ছবিতে মাথায় ঝুঁটিতে ফুল গুজে একটা ছবি পোস্ট করেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সেই ছবির নিচে অনেকে অনেক ধরণের মন্তব্য করেছেন। তারমধ্যে কয়েকজন করেছেন আপত্তিকর মন্তব্য।
যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে নেয়ার মতো না বলা চলে।
এরপরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপত্তিকর মন্তব্য-কারীদের (শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, নিউটন তরফদার ও বিনিয়াস হাসদা) যথাযথ বিচার চেয়ে পোস্ট করেন অনেকে।
তাতে সাড়া দিয়েছে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগ (সিটিসিসি, ডিএমপি)।
সিটিসিসি, ডিএমপি তাদের ফেসবুক অফিশিয়াল পেজে নিশ্চিত করেন, আপত্তিকর মন্তব্য-কারীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। তার জন্য কাজ করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.