দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

দক্ষিণ সুদানে একটি কার্গো বিমান ওড়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে এই বিমান দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর জানিয়েছে চীনের বার্তা সংস্থা শিনহুয়া।

উক্ত দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেফ মায়োম ফোনে শিনহুয়াকে জানান, একজন আরোহীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেছেন, ‘আমি যা দেখেছি, তাতে ব্যথায় চিৎকার করতে থাকা এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
১৫ জন আরোহী ও দুজন ক্রুর লাশ দেখেছি আমরা, মোট ১৭ জন।’

জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, সকাল ৯টায় বিমানটি বিধ্বস্ত হয়।
একটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন নিয়ে আবেইল ও ওয়া শহরের দিকে যাচ্ছিল এই বিমান। এ
ছাড়া বিমানটিতে মোটরবাইক, কিছু যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল। আর কোনও আরোহী ছিলেন না বলেছেন কুল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.