মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষ্ঠুর ও একজন মিথ্যাবাদী বলেছেন তার বোন মারিয়ান্নে ট্রাম্প ব্যারি।
গোপনে বানানো একটি রেকর্ডিং প্রকাশিত হয়েছে গতকাল শনিবার (২২ আগস্ট)। সেখানে মারিয়ান্নে ট্রাম্প ব্যারি ব্যারিকে আরও বলতে শোনা গেছে, প্রেসিডেন্টের মধ্যে নৈতিকতার এতটাই অভাব যে তাকে বিশ্বাস করা যায় না।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে এবার তারই সবচেয়ে কাছের লোক সমালোচকের ভূমিকায় এলেন।
বিশেষ করে অভিবাসন নীতি নিয়ে ভাইয়ের ওপর চটেছেন ব্যারি।
ওই নীতির কারণে সীমান্তে বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে শিশুদের এবং পাঠানো হয়েছে আটক কেন্দ্রে।