মিসাইলের আঘাতের পরেও বেঁচে ছিলেন বিমানের যাত্রীরা

ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স থেকে প্রথমবারের মতো পাইলটদের কথা এবং অন্যান্য রেকর্ডিং সম্পর্কে জানা গিয়েছে।
এ থেকে জানা গেছে, বিমানটিতে ২৫ সেকেন্ডের মধ্যে দুটি মিসাইল আঘাত হানে।
প্রথম মিসাইল আঘাত হানার পরেও ভেতরে যাত্রীরা বেঁচে ছিলেন এমন প্রমান পাওয়া গেছে।
গত জুলাই মাসে বিমানটির ব্ল্যাক বক্স ফ্রান্সে পাঠানো হয়েছিল।
চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার সময় ভুল করে যাত্রীবাহী বিমানে মিসাইল হামলা চালায় ইরান।
এতে নিহত হন বিমানে থাকা ১৭৬ যাত্রী।
নতুন প্রকাশ করা তথ্যানুযায়ী, প্রথম মিসাইল আঘাত হানার পরে আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা।

পাইলটকে ককপিট থেকে কথা বলতেও শোনা যায়। এর ২৫ সেকেন্ড পর দ্বিতীয় মিসাইলটি আঘাত হানে। তবে দ্বিতীয় মিসাইল আঘাত হানার পর আর কোনো তথ্য উদ্ধার করা যায়নি ব্ল্যাক বক্স থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.