রিপাবলিকান কনভেনশনের দ্বিতীয় দিনের প্রধান বক্তা মেলানিয়া

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিনের প্রধান বক্তা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই কনভেনশনে তিনি ভাষণ দেবেন।খবর বিবিসির।

এ দিন আরও ভাষণ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সিনেটর রান্ড পল, আইওয়া অঙ্গরাজ্যের গভর্নর কিম রেইনল্ড্স এবং ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তান এরিক ট্রাম্প ও টিফানি ট্রাম্প।

সম্মেলনের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প।

কনভেনশনের প্রথম দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়। তিনি ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের বিপক্ষে এবারও লড়বেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.