রিয়াদে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ৩১ আগস্ট

সৌদি আরবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ৩১ আগস্ট রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩ হাজার সৌদি দিয়াল ও ইকোনমি আসনে ভাড়া ২ হাজার ১৫০ সৌদি রিয়াল।

শুধু বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা আসল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.