মেসি কি তাহলে ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন? ইউরোপের চারটি ক্লাব তাকে পেতে আগ্রহী। কিন্তু লিওনেল মেসি বেছে নিচ্ছেন ম্যানচেস্টার সিটিকেই।
শীর্ষস্থানীয় ইংলিশ ও স্প্যানিশ একাধিক গণমাধ্যমে এমন খবরই প্রকাশ পাচ্ছে।
মেসির ম্যানচেস্টার সিটিতে যোগদানের জল্পনা আরও শক্তিশালী হয়েছে তার বাবার জন্য। লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বুধবার ইংল্যান্ডে পৌঁছেছেন।
ডেইলি সান বলছে, হোর্হে মেসি সরাসরি ম্যানচেস্টারে যাবেন। সেখানে দুই পক্ষের চুক্তি পাকাপাকি হতে পারে। তাদের মূল আলোচনা মেসির বাই আউট ক্লজ নিয়ে।
ফ্রি ট্রান্সফারে দলবদলে আগ্রহী লিওনেল মেসি ও ম্যানসিটি।
কিন্তু বার্সেলোনার দাবি, মেসিকে পেতে হলে যে কোনো ক্লাবকে ৭০ কোটি ইউরো খরচ করতে হবে। সেসব নিয়ে গভীর আলোচনা করতেই হোর্হে মেসি গিয়েছেন ম্যানচেস্টারে।