আমিরাতে রাউজানবাসীর উদ্যোগে দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বুধবার ২৬ আগস্ট রাউজানবাসীর উদ্যোগে এবিএম ফজলে করিম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী, সহসভাপতি তাজউদ্দীন, মো. আনোয়ার, মো. হেলাল, মো. হারুন, মো. মনসুর প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাস আল খাইমা বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আব্দুল মান্নান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.