মুখ খুললো লিওনেল মেসির পরিবার

ফুটবল ক্লাব বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলা হলো মেসির পরিবারের পক্ষ থেকে।
চাচাতো ভাই ম্যাক্সি বায়ানচুচ্চি মনে করেন, খুশি থাকতেই বার্সা ছাড়তে চাচ্ছেন তিনি।

মেসির মতো ম্যাক্সিও পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন প্যারাগুয়ের ঘরোয়া লিগের একটি ক্লাবে।
স্প্যানিশ গণমাধ্যম ডেসপোর্তেস কুতারোর কাঝে তিনি বলেন, ‘মেসি যেখানে আত্মতৃপ্তি পাবেন সেখানেই তার যাওয়া উচিৎ।
যদি তিনি বার্সেলোনায় খুশি থাকতেন তাহলে তো আর দল ছাড়ার চিন্তা করতেন না। বর্তমানে তিনি এখানেও মোটেও খুশি নন।
তাইতো নতুন কিছুর সন্ধানে আছেন। এটা তার অধিকার।’
জাতীয় দলের হয়ে না খেললেও আর্জেন্টিনা, ব্রাজিল ও প্যারাগুয়ের বেশ কয়েকটি পেশাদার দলে খেলেছেন ম্যাক্সি বায়ানচুচ্চি।
চাচাতো ভাইকে কোন দলে দেখতে চান সেটিও জানিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.