টিকটকের যুক্তরাষ্ট্র ভার্সন বিক্রি ঠেকাতে চীনে নতুন আইন

টিকটকের যুক্তরাষ্ট্র ভার্সন বিক্রি করতে হলে অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে চীন সরকারের অনুমতি নিতে হবে।
টিকটক বিক্রি করে দিতে কোম্পানিটির ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়ার পর চীন তাদের প্রযুক্তি নীতিমালায় এই শর্ত যোগ করেছে।

ব্লুমবার্গ জানিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার নীতিমালায় পরিবর্তন আনা হয়।
সেখানে বলা হয়েছে, এ ধরনের কোম্পানির মালিকানা বিদেশিদের কাছে বিক্রি করতে হলে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারের অনুমতি নিতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.