বাদ যুক্তরাষ্ট্র, রাশিয়ায় হাব গড়ছে হুয়াওয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য রাশিয়াকে বিকল্প হিসেবে বেছে নেয়ার ঘোষণা দিয়েছে চীনা টেক জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ে।
হুয়াওয়ের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমস্ত বিনিয়োগ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে।
একইসাথে দেশটিতে নেয়া হয়েছে প্রয়োজনীয় লোকবলও। তবে কি পরিমাণ অর্থ রাশিয়ায় বিনিয়োগ করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানাননি হুয়াওয়ের প্রতিষ্ঠাতা।

চীনের সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই অভিযোগ করেন, হুয়াওয়েকে ধ্বংস করে দিতেই কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.