নভোএয়ারের ফ্লাইটে কলকাতায় গেলেন ২৯ জন ভারতীয় নাবিক

বিমানসংস্থা নভোএয়ার এর বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ২৯ জন ভারতীয় নাবিক।
করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতীয় নাবিকরা।
মঙ্গলবার নভোএয়ার এর বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিটে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় দুপুর ২টা ৫২ মিনিটে পৌছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কারণে গত ১৫ই মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৪টি, কক্সবাজারে ৩টি, যশোর ৪ টি, সৈয়দপুর ৪ টি, সিলেট ২টি, বরিশাল ২টি ও রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.